শিক্ষায় গণমাধ্যমের ভুমিকা
গণমাধ্যম রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংঙ্গ, সমাজের সার্বিক প্রতিচ্ছবি। দেশের শিক্ষা ব্যবস্থাও আমাদের সমাজ কাঠামোর অংশ। গনমাধ্যমের চোখে মানুষ সমাজ রাষ্ট্রকে অনেকংশে বিচার করে। গনমাধ্যম মানুষকে নিয়ে , সমাজকে নিয়ে এবং এর অলিতে গলিতে অবস্হিত উপাখ্যান নিয়ে কাজ করে। শিক্ষা জীবনের সব কয়টি সীমানাকে আলোকিত করে। ফলে শিক্ষা ও গানমাধ্যম একে অপরের পরিপূরক হয়ে কাজ করতে পারে। মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে গনমাধ্যমের তাৎপর্যপূর্ণ ভুমিকা আছে। গনমাধ্যমের পর্যবেক্ষণে শিক্ষা সংশ্লিষ্ট সবগুলো উপাদান পরিশুদ্ধ হতে পারে। শিক্ষার মাননিয়েও কথা থাকেতে পারে ।যেহেতু বিষয়টি অপেক্ষিক তারপরও একটি ন্যূনতম মৌলিক মান শিক্ষায় থাকতেই হবে। গনমাধ্যমের অনুসন্ধানী তৎপরতায় ফাক ফোকর বের হয়ে আসে ও সম্ভাব্য সমাধানত সাজেশন আকারে পাওয়া যায়। কোন একটি সুনির্দিষ্ট বিষয়ে যতবেশি সংবাদ ফিচার ইত্যাদি প্রচার হয়। ততবেশি সচেতনতা ও গুরুত্ব সৃষ্টি হয়। কিছু কিছু ক্ষেত্রে গনমাধ্যম ও শিক্ষা ব্যবস্হাপনার মাঝে পারস্পারিক দোষ চর্চা দেখা যেতে পারে ।তবে মিডিয়া শুধু ওয়াচডগ হবে। আর শিক্ষা বিভাগ জনবিচ্ছিন্ন থাকবে এটি কোন ভাবেই ক...