Posts

Showing posts from November, 2018

ফোর ডাইমেনশনাল ওয়ার্ল্ড ‘প্রতিকার’/ Four Dimensional World

Image
সন্ধ্যা ঘনিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই চতুর্দিকে অন্ধকারের রাজত্ব শুরু হবে। এই গ্রামে এখনো বিদ্যুৎ পৌঁছেনি। প্রথম বিদ্যুৎ জ্বলে উঠার পর প্রায় এক হাজার বছর গত হয়ে গিয়েছে। অথচ কোনা পাথর গ্রামটিতে সভ্যতার অগ্রগতির প্রাথমিক অর্জনটিও যায়নি। অতিকায় বটগাছের নিচে বসে এমনটিই ভাবছিল তানজিল। সে এবার এসএসসি পাশ করে শহরের কলেজে ভর্তি হয়েছে। এখন কলেজ ছুটি তাই গ্রামে এসেছে বাড়ীতে আসার পর বাবা-মা এত বেশি আদর যতœ শুরু করে যে সে তাতে হাঁফিয়ে উঠে। একা একা বটগাছের গোড়ায় বসে থাকতে তার ভালই লাগছিল। ভাবতে ভাবতে কখন গাঢ় অন্ধকার নেমে এসেছে তা সে মোটেই খেয়াল করেনি। বিশাল বটগাছের ছোট একটি বট উপর থেকে তার মাথায় পড়ে। সাথে সাথে তানজিল ভীষণ চমকে উঠে। এই বট গাছটি নিয়ে গ্রামে অনেক ভূতের গল্প প্রচলিত আছে। সন্ধ্যা বা রাতে কেউ এখান দিয়ে একাকী যায় না। তানজিল একটু ঘাবড়ে গেল। তবে সাম্প্রতিক সময়ে বট গাছটিকে কেন্দ্র করে কিছু নতুন রহস্য ও ভীতি তৈরী হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে রাতের বেলায় একা বা দলবদ্ধভাবে কেউ এখানে আসে না। প্রয়োজন থাকলে অন্যপথ ঘুরে যায়। You will get this also in my website including more science fiction. ...